নাটোরে রেলের কর্মচারীদের ধর্মঘট, দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবীতে নাটোরে রেলের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ধর্মঘটে সারাদেশের সঙ্গে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (১৬ অক্টেবর) সকালে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ৯ টা ৩০ মিনিটে নাটোর রেল স্টেশনের ২নম্বর প্লাটফরম থেকে চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার মোছা. কামরুন নাহার জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ৭টা ৩৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলওয়ে কর্মচারীরা বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবীতে ভোর ৬টা থেকে ধর্মঘটের কারণে ডাউন না দেওয়ায় ট্রেন আমরা রিসিভ করতে পারিনি। ৭টা ৪৫ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ২০ মিনিটে নাটোর রেল স্টেশনে এসে পৌঁছায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।