১৫ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮-এ পা দিয়েছেন বাবর আজম। সেদিনই আবার টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৬ দলের অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন ও আনুষ্ঠানিক ফটোসেশনের আয়োজন করে আইসিসি। আনুষ্ঠানিকতা শেষে ১৫ অধিনায়ক মিলে কেক কেটে উদযাপন করেন বাবরের জন্মদিন।
পরের দিন অধিনায়কের জন্মদিন উপলক্ষে হৈ হুল্লোড় হয় পাকিস্তান ক্যাম্পে। সেখানে যোগ দেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও। টি-২০ বিশ্বকাপে ধারাভাষ্য দিতে তিনিও এখন অস্ট্রেলিয়ায়।
বাবরকে জন্মদিনের উপহার দেওয়ার পাশাপাশি কিছু পরামর্শও দেন তিনি। এনিয়ে টুইটারে এক ভিডিও পোস্ট করে পাকিস্তান ক্রিকেট। যেখানে বাবরকে উদ্দেশ্য করে গাভাস্কার বলেন, ‘শট নির্বাচন ভালো কোনো সমস্যা নেই। পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করুন কোনো সমস্যা নেই।’ উদাহরণ হিসেবে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের কথাই তুলে ধরেন গাভাস্কার। পরে নিজের অটোগ্রাফ সংবলিত একটি ক্যাপ বাবরকে উপহার দেন এই কিংবদন্তি।