ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

নারী ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার। এই টুর্নামেন্টে প্রথমবারের মত টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাহিদা। তবে চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নাহিদাকে ছাড়াই বাংলাদেশ জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। নাহিদার অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি।

Nahida Akter took 3 for 12 in her four overs, Bangladesh vs Sri Lanka, Women's Asia Cup 2024, Group B, Dambulla, July 20, 2024

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চোট পান নাহিদা। নিজের প্রথম ওভার করতে গিয়ে চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরতে গিয়ে ডান হাতের তর্জনিতে আঘাত পান তিনি। পরে ম্যাচ শেষে তর্জনিতে অস্বস্তি অনুভব করেন নাহিদা। সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি বাঁহাতি এই স্পিনারের।

পাকিস্তানের কাছে ৮ উইকেটে হার দিয়ে আসর শুরু করার পর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। দুই ম্যাচে একটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ। ১৬ নভেম্বর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।

ইত্তেফাক/জেডএইচ