বুমরাহ’র বদলি হিসেবে সামিই যথার্থ: শচীন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি আক্রান্ত জসপ্রিত বুমরাহ’র বদলি হিসেবে মোহাম্মদ সামিকেই যোগ্য বলে মন্তব্য করেছেন ক্রিকেট ইশ্বরখ্যাত শচীন টেনডুলকার।

আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কিংবদন্তি শচীন টেন্ডুলকার বলেন, বুমরাহ’র ইঞ্জুরি ভারতের জন্য বিশাল একটি ক্ষতি। তবে তার বদলি হিসেবে সামি উপযুক্ত। 

লিটল মাস্টার বলেন, বুমরাহ’র অনুপস্থিতি ভারতের জন্য বড় ক্ষতি। আমাদের অবশ্যই একজন স্ট্রাইক বোলারের দরকার। একজন জেনুইন ফাস্ট বোলার দরকার, যিনি ব্যাটারদের বিপদে ফেলতে পারবে। সেই হিসেবে সামি যথার্থ, বিকল্প হিসেবে আদর্শ।

দলের আরেক ফাস্ট বোলার আর্শদিপ সিংয়েরও প্রশংসা করেছেন এই কিংবদন্তি। টেনডুলকার বলেন,‘আর্শদিপ প্রমাণ করেছেন তিনি প্রতিশ্রুতিশীল ও ভারসাম্যপূর্ণ খেলোয়াড়। তাকে আমি যতটুকু দেখেছি তাতে সতীর্থদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মনে হয়েছে। কারণ একজন খেলোয়াড়কে দেখেই আপনি বলতে পারবেন তিনি কতটুকু মনোযোগী।’

শচীন বলেন, আর্শদিপ সিংয়ের পরিকল্পনা ও সেটি বাস্তবায়নের প্রচেষ্টা তার খুবই পছন্দ। নিজের পরিকল্পনা বাস্তবায়নে আর্শদিপ একনিষ্ঠ। যেটি আমি আসলেই পছন্দ করি। এই ফরম্যাটের ক্রিকেটে এটি খুবই গুরুত্বপূর্ন। সুতরাং আপনার যদি কোন পরিকল্পনা থাকে সেটি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।