বেনাপোলে একাধিক হত্যা মামলার আসামি আমিরুল ইসলামকে (৪৫) বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমিরুল বেনাপোলের কাগজপুকুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আমিরুল বেনাপোল বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ওই সময় কাগজপুকুর স্কুল মাঠের পাশে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম জানান, দুর্বৃত্তদের বোমা হামালায় আমিরুল মারা গেছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ইত্তেফাক/এমআই