খাওয়ার পর চোয়া ঢেকুর, মুখ টকে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। এমন সমস্যা হলে কি করনীয়? প্রবল স্বাস্থ্যসচেতনদেরও কিছু বিষয়ে খেয়াল রাখতেই হয়। সেসব নিয়েই আজকের এই লেখা:
- ডায়েটের জন্য দীর্ঘক্ষণ খাবার না খেলেও পানি খাবেন ঘন ঘন। ডিহাইড্রেশন থেকে মাথাব্যথার মতো সমস্যা হয়।
- দিনে দুঘণ্টা পরপর ফলের রস, লস্যি জাতীয় খাবার অবশ্যই খাবেন।
- বেশিক্ষণ রোদে ঘোরাঘুরি করবেন না। বাইরে থাকলে সঙ্গে ছাতা রাখবেন। বিশেষত মাইগ্রেনের সমস্যা থাকলে রোদ এড়িয়েই চলুন।
- বেশিক্ষণ চুলোর সামনে থাকবেন না। রান্নাবান্নার সময় নির্বাচনে সতর্ক হোন।
- ঘণ্টা-খানেক পরপর মুখে পানির ঝাপটা দিন তাতে কিছুটা তাজা লাগবে।
- ডায়েটে যখনই খাবার খাবেন তখন দুধ বা দুগ্ধজাতীয় খাবার খাবেন। ডাব কিংবা ফলের রস খেলেও ভাল লাগবে।
- ডায়েট করা অবস্থায় প্রোটিনের সঙ্গে অতিরিক্ত মশলা কিংবা তেল ব্যবহার করবেন না।