অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রমণ জানিয়েছেন ডাচ অধিয়ানক স্কট এডওয়ার্ডস।
হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০ টায় ডাচদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ নিয়ে জল্পনা-কল্পনাও হয়েছে অনেক।
ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হিসেবে কে থাকবেন সেটিই ছিলো সবচেয়ে বেশি আলোচিত। অবশেষে পাওয়া গেছে সেই প্রশ্নের উত্তর। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌম্য সরকারের সঙ্গী হচ্ছেন ছন্দ না থাকা নাজমুল হোসেন শান্ত। এছাড়া মুস্তাফিজুর রহমানও রয়েছেন একাদশে।
অন্যদিকে, টাইগারদের প্রতিপক্ষ ডাচ একাদশে এসেছে দুটি পরিবর্তন। রোয়েলফ ফন ডার মারউইয়ের ইঞ্জুরির কারণে তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শারিজ আহমাদ। আর টিম ভ্যান ডার গুগটেনের পরিবর্তে খেলবেন লোগান ফন বিক।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, , টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।