আবারও বৃষ্টি বাঁধা টাইগারদের সামনে

শঙ্কাটা ছিল আগের থেকেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হোবার্টের আকাশজুড়ে নামা বৃষ্টিতে মিনিট পাঁচেকের জন্য বন্ধ ছিল খেলা। এবার নেদারল্যান্ডের ব্যাটিংয়ের ১৩তম ওভারে গিয়েও আবার নামলো বৃষ্টি। আবার মাঠ ছেড়ে উঠে যেতে হলো দুই দলের ক্রিকেটারদের।

হোবার্টের বেলেরিভ ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও হঠাৎ ছন্দপতনে খেই হারায় বাংলাদেশ। এর মধ্যেই ইনিংসের দশম ওভারে গিয়ে হোবার্টের আকশ জুড়ে নেমে আসে বৃষ্টির ধারা। বন্ধ হয়ে যায় খেলা। তুবে বেশিসময় অবশ্য বন্ধ থাকেননি খেলা। মিনিট পাঁচেকের ভেতরেই মাঠে ফেরে দুই দল। তারপর সেই ইনিংস শেষ হয়েছে ভালোভাবেইস। মাঝে ছন্দপতন হলেও আফিফ হোসেনের দৃঢ়তায় ১৪৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।  

১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ডাচরা। ইনিংসের প্রথম দুই বলেই নেদারল্যান্ডের দুই ব্যাটার বিক্রম সিং আর বাস ডি লিডকে শুন্য রানে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ।

ইনিংসের চতুর্থ ওভারে আবারও জোরা ধাক্কা খায় নেদারল্যান্ড। সাকিব আল হাসানের করা ওই ওভারে দুই রান আউটে চাপে পড়ে যায় ডাচরা। ১৭ রানেই ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে নেদারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে ডাচরা।

স্কট এডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যান মিলে ইনিংস মেরামত করার চেষ্টা করেছিলেন। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে ৪৪ রানের জুটিও গড়েন। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে স্কট এডওয়ার্ডসকে ফেরান সাকিব। ২৪ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন স্কট এডওয়ার্ডস। 

পরের ওভারেই হাসান মাহমুদের বলে টিম প্রিঙ্গলের ক্য্যাচ ছেড়ে দেন পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্ত। তবে চতুর্থ বলেই প্রিঙ্গলকে বোল্ড করে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। ৬ বলে ১ রান করে আউট হন টিম প্রিঙ্গল। ১বল পরেই আবারও বৃষ্টি বাঁধায় পড়ে ম্যাচ। 

১২.৫ ওভারের বোলিং শেষেই মাঠ ছেড়ে উঠে যেতে হয় ক্রিকেটারদের। বৃষ্টি বাঁধার আগে ৬ উইকেটে ৬৬ রান তোলে নেদারল্যান্ড।