বৃষ্টি বাঁধায় ইংলিশ-আইরিশ লড়াই

টস হলো, সারিবদ্ধ হয়ে দুই দলের দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পর্বও শেষ হলো। তবে মাঠে আর বল গড়ালো না। বৃষ্টি বাঁধায় পড়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড লড়াই শুরু হতেই বিলম্ব। 

বৃষ্টি থামলো কিছুক্ষণ পরেই। শুরু হলো খেলা। বেন স্টোকসের করা প্রথম ওভার থেকে মাত্র ৩ রান নিতে পারেলেন আয়ারল্যান্ডের দুই ওপেনার অ্যান্ড্রু বালবার্নি আর পল স্টারলিং। 

ক্রিস ওকসের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাউন্ডারি মারলেন স্টারলিং। খেলা চললো আরো দুই বল। তারপরেই মেলবোর্নের আকাশ ভেঙে আবারো নামলো বৃষ্টির ধারা। বড় কাভারে ঢেকে ফেলা হলো মেলবোর্নের উইকেট। বাটলার-স্টোকসরা ছুটলেন প্যাভিলিয়নের দিকে। আবারও বন্ধ খেলা।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে দেরিতে শুরু হয় খেলা।