বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা ভারতের মুখোমুখি আজ নেদারল্যান্ড। ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হওয়ার কথা ছিলো ভারত-নেদারল্যান্ডের ম্যাচটি। তবে একই মাঠে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হতে দেরি হওয়ায় কিছুতা বিলম্বিত হচ্ছে ভারত-নেদারল্যান্ড ম্যাচটি শুরু হতেও। টসে জিতে নেদারল্যান্ডকে বোলিংয়ে পাঠিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই বিরাট কোহলির দুর্দান্ত নৈপুণ্যে চিরপ্রতিদ্বিন্দ্বী পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে ভারত। আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথটা আরেকটু সুগম করতে চাইবে ভারত। ডাচদের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।
অন্যদিকে, বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটেই রয়েছে নেদারল্যান্ড। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করেছে ডাচরা।
নেদারল্যান্ডসের বিপক্ষে এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদিপ শিং।
নেদারল্যান্ড একাদশ : স্কট এডওয়ার্ড (অধিনায়ক), বাস ডি লিড, টম, কুপার, কলিন অ্যাকারম্যান, টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও'ডাউড, বিক্রম সিং, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মেকেরেন, শারিজ আহমেদ।