সন্তান স্কুলে পিছিয়ে পড়লে যা করণীয়

সম্প্রতি শিশুরা লেখাপড়ায় দ্রুত আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে লেখাপড়ায় তারা পিছিয়েও পড়ছে দ্রুত। সন্তান পড়াশোনায় আগ্রহ হারালে কিংবা অমনোযোগী হলে সন্তানের মেধাবিকাশে আপনাকেই মনোযোগ দিতে হবে। তা কিভাবে? চলুন জেনে নেই:

schhol 1

  • সন্তানকে স্বনির্ভর হতে শেখাতে হবে। স্কুলে সে হয়তো একা একা অনেক কিছুই করতে পারছে না। ছোট ছোট কাজ দিয়ে তাকে স্বনির্ভর করলে এই সমস্যা দূর হবে।
  • স্কুলে আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে সন্তানের মধ্যে আগ্রহ সঞ্চার করুন। তাকে মজার মজার গল্প শুনাতে পারেন।

school 3

  • স্কুলের শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। খোঁজ নিন আপনার সন্তান কেমন করছে।
  • শিশুকে স্কুলের ভলেন্টারি কাজে অংশ নিতে উৎসাহিত করুন। এমন করলে তারা সহজেই স্কুলের প্রতি আকৃষ্ট হবে।
  • সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। এমনটা হলে আপনার ইচ্ছাকে তারা গুরুত্ব দিতে শুরু করবে। আপনি যে চাচ্ছেন তারা স্কুলে যাক, তা তারা মেনে চলার চেষ্টা করবে।

school 4

  • ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রণ করুন। সন্তানকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসুন।
  • পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বই পড়তে সন্তানকে উৎসাহিত করুন। তাকে এই চর্চার সঙ্গে পরিচিত করে দিন।