শীতের শুরুতে ‘গ্রামীণ ইউনিক্লো’র কর্ডুরয় কালেকশন

যেহেতু কিছুটা শীতের আগমন অনুভব করতে শুরু করেছি তাই আমাদের ওয়াড্রব ও আরও একটু ভারী কাপড় দিয়ে আপগ্রেড করা প্রয়োজন। অনেক অপশনের মধ্যে কর্ডুরয়ের পোশাক একটি ভালো উদাহরণ হতে পারে। কারণ এটির প্রস্তুত প্রক্রিয়া এবং কর্ডুরয় ফেব্রিক্স এর ফাংশন শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়াও এর হালকা ওজনের বৈশিষ্ট্য এবং সুপার সফ্ট টেক্সচারের কারণে নীচে একটি টিশার্ট দিয়ে লেয়ার আপ করে পরা যেতে পারে। 

গ্রামীণ ইউনিক্লো

শীতের ঠিক আগেই, গ্রামীণ ইউনিক্লো মেয়েদের ও ছেলেদের  জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ কর্ডুরয় কালেকশন ।

যেহেতু কর্ডুরয় কালেকশন ১০০% কটন কর্ডুরয় কাপড় থেকে তৈরি করা হয়  তাই এটি সফ্টনেস ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। কর্ডুরয় কালেকশনের মাধ্যমে সহজেই ফ্যাশন করা যেতে পারে, এমনকি আবহাওয়া যথেষ্ট ঠান্ডা না হলেও লেয়ার-আপ ফ্যাশন হিসেবে ক্যাজুয়াল টি-শার্ট এর ওপরে পরা যেতে পারে। সর্বাধিক আরাম নিশ্চিত করতে  গ্রামীণ ইউনিক্লো’র  কর্ডুরয় কালেকশন তৈরি করা হয় ব্রাশড কর্ডুরয় ফেব্রিক্স থেকে।  

ছবি ও পোশাক: গ্রামীণ ইউনিক্লো

মেয়েদের জন্য, গ্রামীণ ইউনিক্লো এর ২ টি ভিন্ন ধরণের কর্ডুরয় কালেকশন রয়েছে। একটি হল রেগুলার শার্ট প্যাটার্নে সামনে বোতামসহ যা কিছু ডিপ সলিড কালারে রয়েছে। আবার যারা রেগুলার শার্ট প্যাটার্ন থেকে বেরিয়ে লম্বা প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করে তাদের জন্য, গ্রামীণ ইউনিক্লো’র রয়েছে কর্ডুরয় টিউনিক। কর্ডুরয় টিউনিকগুলো লম্বা প্যাটার্নের কয়েকটি সলিড কালারে রয়েছে যা নীচের দিকে ফ্লেয়ার ডিজাইনে থাকে। আরও সুবিধাজনক ব্যবহারের জন্য দু’পাশে সাইড পকেটও রয়েছে। এই কালেকশন সহজেই যেকোনো ধরনের জিন্স, কাইতেকি প্যান্টস, ডেনিম লেগিংসের সঙ্গে পরা যায়। এছাড়াও শরতের শেষে স্টাইলের মধ্যে থেকে হালকা টি-শার্ট বা ট্যাঙ্ক টপসের ওপর পরা যেতে পারে।  

ছবি ও পোশাক: গ্রামীণ ইউনিক্লো

ছেলেদের কর্ডুরয় কালেকশনের মধ্যে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে ভিন্ন ধরনের প্রিন্টেড কর্ডুরয় শার্ট। বিগত বছরগুলোতে গ্রামীণ ইউনিক্লো ডিপ সলিড কালারের কর্ডুরয় শার্ট নিয়ে এসেছিল। তবে এই বছর কর্ডুরযয়ের শার্ট সলিড কালারের পাশাপশি রয়েছে প্রিন্টের মধ্যেও। দুটো শার্টের পিছনে প্লিস্টস রয়েছে যা ফ্লেক্সিবেল মুভমেন্টে সাহায্য করে। 

ছবি ও পোশাক: গ্রামীণ ইউনিক্লো

প্রিন্টেড কর্ডুরয় শার্টগুলো ক্যজুয়াল পোশাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার ফরমাল হিসাবে পরা যেতে পারে। সহজেই অফিসিয়াল লুকের জন্য একটি কাইতেকি প্যান্টসের সঙ্গে সলিড কালারের কর্ডুরয় শার্ট পরা যেতে পারে। এছাড়াও আরও ক্যজুয়াল ধরণের লুকের জন্য প্রিন্টেড বা সলিড কালারের কর্ডুরয় শার্টের নীচে একটি টি শার্ট পরা যেতে পারে।

এই এক্সক্লুসিভ কর্ডুরয় কালেকশন ছাড়াও গ্রামীণ ইউনিক্লোর অনেক কালেকশন রয়েছে যেমন ডেনিম টিউনিকস, ডেনিম কামিজ, ফ্লানেল শার্ট, লং প্রিন্টেড শার্ট, টপস এবং টিউনিকস, রয়েছে মেয়েদের জন্য তাছাড়া ও হালকা থেকে গর্জিয়াস কামিজ আছে। ছেলেদের জন্য রয়েছে ফ্ল্যানেল শার্ট, কটনের চেক এবং প্রিন্টেড শার্ট, পোলো শার্ট, ক্র- নেক টিশার্ট থেকে ফরমাল ব্যবহারের অক্সফোর্ড এবং বিজনেস শার্টসহ আরও অনেক ধরণের পোশাক।

ছবি ও পোশাক: গ্রামীণ ইউনিক্লো

ছেলেদের কর্ডুরয় শার্ট ১১৯০ টাকায় এবং মেয়েদের কর্ডুরয় শার্টের দাম ৯৯০ টাকায় গ্রামীণ ইউনিক্লোর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর-১২,ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র‌্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোড স্টোর,  জয়দেবপুর বাজার রোড এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড়ে স্টোরে পাওয়া যাবে।