চেহারায় বদল আনতে পালটে ফেলুন সিঁথি

চুলের স্টাইলিং নিয়ে চিন্তার অন্ত নেই। চুলের কেতায় অদল বদল করতেই থাকেন। কিন্তু যদি দ্রুত নিজের লুক বদলাতেই হয় তাহলে সিঁথি বদলে নিন। আপনার ধারণাও নেই সিঁথিতে পরিবর্তন আনলে আপনার লুকও কতটা বদলে যেতে পারে।

সিঁথির প্যাটার্ন কেন বদলাবেন? আর কিভাবেই বা বদলাবেন? চলুন জেনে নেই: 

sinthi 2

কেন বদলাবেন সিঁথির প্যাটার্ন?

ক্রমাগত এক জায়গায় সিঁথি করলে সিঁথি চওড়া হতে শুরু করে। তাতে বরং মাথায় চুল নেই মনে হয়। তাই পালটে পালটে সিঁথি করে নিলে এমন সমস্যা সহজেই এড়ানো যায়।

মাঝে সিঁথি 

গোলগাল শেপের মুখ যাদের তারা যদি মাঝখানে সিঁথি করেন তাহলে তাদের মুখ একটু লম্বাটে দেখায়। আর সিঁথি যখন মাঝখানে থাকে তখন মুখের অন্যান্য ফিচার নরম ও স্বাভাবিক দেখায়।

sinthi

একপাশে সিঁথি 

চওড়া কপাল যাদের তারা মাঝখানে সিঁথি না করাই ভালো। তারা একপাশে সিঁথি করলে গালের হাড়ের আদল স্পস্ট হয়ে ওঠে। কন্টুরড লুক পেতে হলে এভাবেই সিঁথি কিছুটা বদলে নিন।