সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলা সদর শহিদ ফিরোজ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক হলেন রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকার শামসুল হকের ছেলে রাকিব (২২)। 

বিষয়টি নিশ্চিত করেছেন, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

জানা যায়, রাজশাহী থেকে গরু ভর্তি একটি ভুটভুটি চাঁপাইনবাবগঞ্জ দিকে যাচ্ছিলো। আর শহিদ ফিরোজ চত্বরে মোটরসাইকেলে ঘুরছিল রাকিব। এসময় ভুটভুটির ধাক্কায় মোটরসাইকেলসহ রাকিব পড়ে যায়। উদ্ধার করে তাকে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ঠ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচ