লঙ্কানদের ১৪৫ রানের টার্গেট দিলো আফগানিস্তান

বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে শ্রীলঙ্কাকে ১৪৫ রানের লড়াকু টার্গেট দিয়েছে আফগানিস্তান। ব্রিসবেনের দ্য গ্যাবায় টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে আফগান ব্যাটাররা।

ব্যাটিংয়ে নেমে রান পেয়েছেন আফগান ব্যাটারদফের প্রায় সবাই। তবে কেউই পারেননি নিজের সঙ্গে দলের রানকে বেশিদূর তেনে নিয়ে যেতে। তবে টপ-অর্ডারের সবার ছোট ছোট ইনিংসের সুবাদে নির্ধারত ২০ ওভারে ১৪৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান।

আফগান ওপেনাররা উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লে'র ৬ ওভারেই তুলে ফেলে ৪২ রান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলেই রহমানুল্লাহ গুরবাজের মিডল স্ট্যাম্প উপড়ে ফেলে লঙ্কানদের প্রথম ব্রেক থ্রু এনে দেন লাহিরু কুমারা। গুরবাজ ফিরে যান ২৪ বলে ২৮ রান করেই।

তিন নম্বরে নেমে ইব্রাহিম জাদরানও জুটি গড়ার চেষ্টা করেছিলেন আরেক ওপেনার উসমান গনির সঙ্গে। তবে ১১তম ওভারে এসে হাসারাঙ্গা দি সিলভার বলে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন উসমান। ২৭ বলে ২৭ রান করেই সাজঘরে  ফেরেন তিনি।

পরের ওভারেই পালাতা আক্রমণ করেছিলেন ইব্রাহিম জাদরান। মহেশ থিকসানাকে ১ চার আর ১ ছক্কা হাকিয়ে ১২তম ওভারে থেকে আফগানরা তোলে ১৭ রান। পরের ওভারেই আক্রমাণত্মক ইব্রাহিমকে ফেরান লাহিরু। ১৮ বলে ২২ রান করা ইব্রাহিম মিড অফেভানুকা রাজাপাকসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। 

১৬তম ওভারে এসে নাজিবুল্লাহ জাদরানকে ফেরান ধনঞ্জয়া ডি সিলভা। ১১৩ রানেই চতুর্থ উইকেট হারায় আফগানরা। নাজিবুল্ললাহ ফিরে যান ১৬ বলে ১৮ রান। এরপর উইকেটেভ এসে গুলবাদিন নায়েব করেছেন ১২ রান আর আফগান অধিনায়ক মোহাম্মদ নবী করেছেন ৮ বলে ১৩ রান। 

ব্যাটাসম্যানদের প্রায় সবার ছোট ছোট এই ইনিংসে ভর করেই ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রান তোলে আফাগানিস্তান।  লঙ্কানদের হয়ে ৩ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ডি সিলভা, আর লাহিরু কুমারা নিয়েছেন ২টি উইকেট।