যেভাবে পালন হচ্ছে শাহরুখ জন্মদিন!

বলিউড কিং শাহরুখ খানের জন্মদিনটাই কিন্তু একটা উৎসব। বিশেষ করে তার ভক্ত-অনুরাগীদের জন্য। তা এই বিশেষ দিনে খোদ কিং খানের কী প্ল্যান? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

ভারতীয় গণমাধ্যম পিংভিলাকে একটি সূত্র জানিয়েছে, খুব ছিমছামভাবেই জন্মদিন পালন করবেন কিং খান। আজ ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে শাহরুখের। মুম্বাইয়ের তাজ হোটেলে হবে এই দেখা করা আর কেক কাটা। শাহরুখের এক ফ্যানক্লাবের তরফে এই মিট অ্যান্ড গ্রিট আয়োজন করা হয়েছে।

সূত্রের মতে, ‘বিপদে যারা শাহরুখ খানকে যারা উৎসাহ ও যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চান কিং খান।’

শাহরুখ খান

প্রতিবারের মতো এবারও জন্মদিনের রাতেই মান্নতের ব্যালকনিতে চলে আসেন শাহরুখ। এবার তাকে সঙ্গ দেয় ছোটছেলে আব্রাম খানও। কালো টি-শার্টে দেখা মিলল তারকার।

সবার উদ্দেশে হাত নাড়লেন, চুমু ছুঁড়লেন, বাংলোর বাইরে জমা হওয়া সকলের সঙ্গে তুললেন সেলফিও। সব মিলিয়ে ভক্তদের খুশি করে দিয়েছেন তিনি।

২০২১ সালটা শাহরুখের জীবনে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। এমনকী, আরিয়ানের নাম মাদক মামলায় জড়ানোর পর কাজও বন্ধ রেখেছিল অনেকমাস। তারওপর করোনার কারণেও কাজ স্থগিত ছিল। ফলত পিছিয়ে গিয়েছে পাঠানের কাজ বারবার।

অবশেষে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমা, যাতে রয়েছে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামও। এরপর ২ জুন আসবে ‘জওয়ান’। আর তারপর বছরের শেষে ‘ডংকি’। মানে সামনের বছর থাকছে শাহরুখের ত্রিপল ধামাকা।