চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ, বাদ সৌম্য

ম্যাচ জিতলেই সেমিফাইনালের হাতছানি। এমন সমীকরণ সামনে নিয়েই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। 

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারত বধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে ভারতের বিরুদ্ধে জিতলে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ, আর হারলে সেই পথটা হয়ে উঠবে প্রায় দুঃসাধ্য।

ভারত বধের মিশনে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। গত তিন ম্যাচে তিন পেরসার খেলানোর পর আজ চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন, মুস্তাফিজ আর হাসান মাহমুদের সঙ্গে আজ বাংলাদেশের হয়ে পেস অ্যাতাক সামলাবেন শরিফুল ইসলাম। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে হয়েছে ওপেনার সৌম্য সরকারকে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে আজ বাংলাদেশের ইনিংস উদ্বোধন করবেন লিটন দাস। 

ভারতও আজ মাঠে নামছে একটি পরিবর্তন নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দীপক হুদার জায়গায় আজ ভারতের একাদশে এসেছেন অক্ষর প্যাটেল। 

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদিপ শিং।