পুনাকের আয়োজনে বিনা তেলে রান্নার কর্মশালা

বিনা তেলে রান্না প্রশিক্ষণ ও কর্মশালা করেছে সাওল হার্ট সেন্টার এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

বুধবার (২ নভেম্বর) সকালে পুনাক ভবনের সেমিনার হলে বিনা তেলে রান্নার প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। 

পুনাকের আয়োজনে বিনা তেলে রান্না প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন পুনাকের বর্তমান সভাপতি তৈয়াবা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান।

অনুষ্ঠানে ভারতের হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় ভিডিও বক্তব্যের মাধ্যমে বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসা ও বিনা তেলে রান্নার বিষয়ে সবকিছু তুলে ধরেন। সাওলের ইয়োগা-মেডিটেশন ও শরীর চর্চা বিশারদ ডা. কুশল রায় ইয়োগা মেডিটেশন ও ব্যায়াম প্রশিক্ষণ দেন।

পুনাকের আয়োজনে বিনা তেলে রান্না প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সাওলের প্রধান নির্বাহী কাজল কথা ১২ রকমের বিনা তেলে রান্না খাবার তৈরির প্রশিক্ষণ দেন। উপস্থাপনা করেন স্বাস্থ্য সম্পাদক ডা. প্রথমা রহমান এবং প্রশিক্ষণ সম্পাদক জীবন নাহার। কর্মশালাটি পুনাকের সাধারণ সম্পাদক নাসিম আমিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়।