ভোগাই নদীতে মাছ ধরার উৎসব

শেরপুরের গল্পে সবসময় নালিতাবাড়ী নায়কের ভূমিকা পালন করে। তেমনি শেরপুরের নালিতাবাড়ী শহরের ভিতর দিয়ে প্রবাহিত পাহাড়ি খরস্রোত দুরন্ত ভোগাই। ভোগাই নদীর পাড়ে প্রতি বছরের মতো এবারও হলো মাছ ধরার উৎসব।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে শত শত সৌখিন শিকারিরা পলোসহ নানান সরঞ্জাম দিয়ে মাছ শিকার উৎসবে যোগ দেন। 
 
প্রত্যাক্ষদর্শী সূত্র জানা যায়, শিমুলতলা এলাকা থেকে শহরের ভিতর দিয়ে কমপক্ষে ৫ কিলোমিটার ভাটি এলাকাজুরে চলে মাছ ধরার উৎসব। দলবদ্ধভাবে কয়েকশ মাছ শিকারি নদীর মধ্যে মাছ শিকারে মেতে উঠেন। আর মাছ শিকার ও আনন্দ দেখতে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় করে। জলে শিকারির হাতে ধরা মাছ ও পাড়ে বসে থাকা দর্শকের আনন্দে উৎসবে পরিণত হয়ে ওঠে ভোগাই নদের পাড়।

nalitabari pic-4

রাজনগর এলাকার আব্দুর রহিম মিয়া (৫৫) বলেন, প্রতি বছর আমরা ভোগাই নদীতে এই সময়ে মাছ ধরে থাকি। এটার আনন্দই আলাদা। কি পরিমাণ মাছ পেলাম, সেটা বড় বিষয় নয়। এক সঙ্গে মাছ শিকার করে যাই পাই, তা নিয়ে বাড়ী ফিরে যাই। এ আনন্দ ভাষায় প্রকাম করা সম্ভব না। 

শিকারি আব্দুর রহমান বলেন, আগের মতো মাছ পাওয়া যায় না। তারপরও আনন্দ ভাগ করে যাই পাই তাই ভালো লাগে।