সকল বাধা উপেক্ষা করে বিএনপির গণসমাবাশে যোগ দিতে নেতা-কর্মীরা ট্রলারযোগে গণসমাবেশস্থলে আসতে শুরু করেছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর লঞ্চঘাট সংলগ্ন ডিসি ঘাট ও মুক্তিযোদ্ধা পার্কে এসব ট্রলার ভেড়তে দেখা গেছে।
প্রায় ৪০-৫০টি ট্রলার নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে নেতা-কর্মীদের।
মেহেন্দীগঞ্জ থেকে আসা শরিফুল ইসলাম বলেন, আমরা ১৭টি ট্রলার নিয়ে সমাবেশে এসেছি। আমাদের সকল নেতা-কর্মী অধীর আগ্রহে ছিল কখন সমাবেশস্থলে যাবে এবং কীভাবে যাবে। আমরা সফল হয়েছি। সকল বাধা পেড়িয়ে আমরা সমাবেশে এসেছি।
ডিসি ঘাট সংলগ্ন ব্যবসায়ী মো. সোহেল বলেন, সকাল থেকেই নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিতে ট্রলারযোগে আসেতে শুরু করছে। এখন পর্যন্ত প্রায় ৪০টিরও বেশি ট্রলার এখানে এসেছে।
সমাবেশস্থলে ঢোকার কয়েকটি সড়ক নিরাপত্তার কারণে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে ভোগান্তিতে পড়ছে সসাবেশে আসা নেতাকর্মীদের।
এ দিকে, সমাবেশ ঘিরে আইনশৃংখলা রক্ষাবাহীনির টহর ছিল চোখে পড়ার মতো।