দুপচাঁচিয়ায় বস্তাবন্দী লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে পুকুর থেকে ৫০ বছর বয়সী একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত সবুজ খন্দকার নারায়নগঞ্জ বন্দর থানার দেওয়ানবাগ খন্দকার বাড়ির রিয়াজ খন্দকারের ছেলে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আদম আলী জানান, দুপচাচিয়ার বেলাইল গ্রামের পুকুরের মালিক আব্দুস সাত্তার পুকুরটি একই গ্রামের রোস্তম আলীকে লিজ দেয়। রুস্তম আলী ওই পুকুরে মাছ চাষা করেন। প্রতিদিনের মতো সোমবারও এক বস্তা মাছের খাদ্য পুকুরে ভিজানোর জন্য দেয়। পরদিন মঙ্গলবার সকালে দুটি বস্তা পুকুরে ভাসতে দেখতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রুস্তম আলীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশের পকেট থেকে ভিজিটিং কার্ড পাওয়া গেছে। এর মাধ্যমে পরিচয় সনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।