শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া গ্রামে সোরাইয়া বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে ভোর ছয়টায় নিহতের বাবা প্যারালাইসিস রোগী সোরহাব আলীকে নিয়ে তার মা কবিরাজ বাড়িতে ঝাড়ফুঁক দেওয়ার জন্যে যায়। সকাল নয়টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশকে খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: পর্তুগালের লিসবনে সর্ববৃহৎ সার্ডিন ফেস্টিভ্যাল

সদর ইউপি চেয়ারম্যান মোফাজল হোসেন চাঁন বলেন, মেয়েটি মানুষিক রোগে আক্রান্ত হয়ে বাবার বাড়িতেই থাকত।

এ ব্যাপারে ওসি তদন্ত আব্দুল কাদের খাঁন বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো এবং ইউডি মামলা করা হবে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্যে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/জেডএইচ