দারাজের ১১.১১ ক্যাম্পেইনে মটোরোলা মোবাইলের উৎসব

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে বছরের সবচেয়ে বড় ‘সেল ক্যাম্পেইন ১১.১১’ শুরু হয়েছে ১১ নভেম্বর। চলবে টানা দশ দিন। এবারের ক্যাম্পেইনে মটোরোলা, লেনোভো, ডিজো ও অ্যামাজফিটসহ বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডে থাকছে মোবাইল ফোনসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যে বিশাল ছাড়।

দারাজের ক্যাম্পেইনে সেলেস্ট্রার সবচেয়ে বড় অফার রয়েছে মটোরোলা জি৩১ মডেলের সেটে। সেটটির (৬+১২৮ জিবি) ভ্যারিয়েন্টে রয়ছে ২৩ শতাংশ ছাড়। ক্যাম্পেইনে সেটটি পাওয়া যাবে ১৮ হাজার ৬০৭ টাকায়। এছাড়া নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা এইচএসবিসি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কিনলে অতিরিক্ত আরও এক হাজার টাকা ব্যাংকের পক্ষ থেকে ছাড় পাওয়া যাবে। পাওয়া যাবে ১২ মাসের সুদবিহীন ইএমআই সুবিধা।

ফোনের পাশাপাশি লেনোভোর ট্যাবে রয়েছে ১০ শতাংশ ছাড়। এছাড়া ডিজোর বিভিন্ন লাইফস্টাইল পণ্য- যেমন ডিজো ওয়াচ, ডিজো গো পডস ইত্যাদি লাইফস্টাইল পণ্যে থাকছে ১২-১৬ শতাংশ ছাড়। আর অ্যামাজফিটের বিভিন্ন স্মার্ট ওয়াচে রয়েছে ১৪-১৬ শতাংশ ছাড়।