টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি শঙ্কাকে পাশ কাটিয়ে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় টস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ইংল্যান্ডের পক্ষে প্রথম ওভারে বোলিং করতে আসেন বেন স্টোকস। প্রথম বল নো করার পর পরের বল করেন ওয়াইড। ইনিংসের প্রথম সঠিক বলে করে রিজওয়ানকে পরাস্ত করেন তিনি। ওভারের দ্বিতীয় বলে ২ রান দেন তিনি। এরপর তৃতীয় বল ডট দেন স্টোকস। ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নেন রিজওয়ান। ওভারের পঞ্চম বলে ডট দেন। ওভারের শেষ বলে ৩ রান নেন বাবর আজম। ইনিংসের প্রথম ওভার থেকে ৮ রান সংগ্রহ করে পাকিস্তান।
দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ক্রিস ওকস। এসেই ওয়াইড দেন তিনি। ওভারের প্রথম ও দ্বিতীয় বল ডট দেন ওকস। পরের বলে সিঙ্গেল নেন বাবর। ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নেন রিজওয়ান। পঞ্চম বলে ফের সিঙ্গেল নিয়ে রিজওয়ানকে স্ট্রাইক দেন বাবর। শেষ বল ডট দিয়ে ওভার শেষ করেন ক্রিস ওকস।
ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন স্যাম কারান। ডট দিয়ে ওভার শুরু করেন তিনি। পরের বলে ১ রান দেন কারান। তৃতীয় বল স্কয়ার লেগে ঠেলে দিয়ে ২ রান নেন রিজওয়ান। ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নেন তিনি। শেষ দুই বল ডট দিয়ে ওভার শেষ করেন স্যাম কারান। ৩ ওভারে বিনা উইকেটে ১৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
চতুর্থ ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে ছক্কা হাঁকান রিজওয়ান। পাকিস্তানের ইনিংসে প্রথম বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। পরের বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন তিনি। ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর। চতুর্থ বল ডট দেন ওকস। পঞ্চম বলে সিঙ্গেল নেন রিজওয়ান। শেষ বলে তিন রান নিয়ে ওভার শেষ করেন বাবর।
পঞ্চম ওভারে ফের বোলিংয়ে আসেন স্যাম কারান। ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নিতে গিয়ে ড্রাইভ দিয়ে চোট পান রিজওয়ান। মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাটিংয়ে নামেন রিজওয়ান। ওভারে দ্বিতীয় বলে ব্যাটের কানায় লেগে রিজওয়ানের স্ট্যাম্প ভেঙ্গে যায়। দলীয় ২৯ রানে ১৪ বলে ১৫ রান করে আউট হন তিনি। রিজওয়ানের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ হারিস। ওভারের পর পর তিন বল ডট দেন হারিস। শেষ বলও ডট দিয়ে ওভার শেষ করেন স্যাম কারান।
পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন ক্রিস ওকস। প্রথম বলে ডট দিয়ে দ্বিতীয় বলে চার মারেন বাবর। এরপরের বলে সিঙ্গেল নেন বাবর। তৃতীয় ও চতুর্থ বল ডট দেন ওকস। ওভারের পঞ্চম বল ওয়াইড করেন তিনি। শেষ বলে চার মারেন হারিস। ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।