পীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর)  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। 

বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুল্লাহ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপজেলার কর্মকর্তা-কর্মচারী,  স্কুল-কলেজের শিক্ষক ও  ছাত্র-ছাত্রী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায়  মেলায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ স্টল সমূহকে পুরস্কার প্রদান করা হয়।