মিছিল-স্লোগানে উৎসবমুখর যশোর

দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা যশোর শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সরকার দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। সকাল ৯ টার পর স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভা মাঠে ঢুকতে শুরু করেন।

সকাল ১০টায় সীমান্ত জেলা শার্শা উপজেলার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বড় এক মিছিল শহরে প্রবেশ করে।

jessor-3 copy

এছাড়া, অসংখ্য ছোট-বড় মিছিলে শহরকে উৎসবমুখর করে তুলেছে।

jessor-6 copy

করোনা পরিস্থিতির স্থবিরতা কাটিয়ে দীর্ঘ ২৭ মাস পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর স্টেডিয়ামে আজ দুপুরে জনসভায় ভাষণ দেবেন। ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্টেডিয়ামেই ঐতিহাসিক জনসভায় ভাষণ দিয়েছিলন।

jessor-4 copy

এই মাঠে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এটাই প্রথম জনসভা। জনসভায় খুলনা বিভাগের ১০টি জেলা ও গোপালগঞ্জ থেকেও লাখ লাখ নেতা-কর্মী অংশ নেবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন এ সংখ্যা ৫ থেকে ৭ লাখ হবে।