ডি মারিয়াকে ছাড়াই নক আউটের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে নক আউট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় আহমেদ বিন আলী স্টেডিয়াম মাঠে নামছে এই দু'দল। গ্রুপ 'সি' এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো'তে পা রাখে আর্জেন্টিনা। অন্যদিকে 'ডি' গ্রুপের রানার আপ হয়ে শেষ ষোলো'তে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। 

ইনজুরির কারণে এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে নেই উইঙ্গার আঙ্গেল ডি মারিয়ে। তাকে ছাড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবুও এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী অস্ট্রেলিয়া। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। আর তাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তারা। অন্যদিকে ৪-১-৪-১ ফরমেশন নিয়ে মাঠে  নামছে অস্ট্রেলিয়া।

 

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পাপু গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট রায়ান (গোলরক্ষক), ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।