কাতার বিশ্বকাপে নক আউট পর্বে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে পোল্যান্ডের মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় আল থুমামা স্টেডিয়ামে মাঠে নেমছে দু'দল। গ্রুপ 'ডি' এর চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে পা রাখে ফ্রান্স। 'সি' গ্রুপের রানার আপ হিসেবে নক আউট নিশ্চিত করে পোল্যান্ড।
এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় আত্নবিশ্বাসী দু'দল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ৪-৫-১ ফরমেশন নিয়ে মাঠে নামছে ফ্রান্স, অন্যদিকে পোল্যান্ডও মাঠে নামছে ৪-৫-১ ফরমেশন নিয়ে।
ফ্রান্সের একাদশ: হুগো লরিস (গোলরক্ষক), রাফেল ভারানে, জুলস কাউন্ডে, ডেওট উপমেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টোনি গ্রিজম্যান, অরেলিয়ান টিচুয়ামেনি, কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, অ্যাদ্রিয়েন রাবিওট, অলিভিয়ার জিরুড।
পোল্যান্ডের একাদশ: ওজিয়েক সিজিসনি (গোলরক্ষক), ম্যাটি ক্যাশ, জ্যাকব কিউইওর, কামিল গ্লিক, বার্তোজ বেরেশিনস্কি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, জ্যাকব কামিনস্কি, সেবাস্তিয়ান জাইমানস্কি, পিওতর জিলিনস্কি, প্রজেমিস্লা ফ্রাঙ্কোস্কি, রবার্ট লেওয়ানডোস্কি