প্রবীণদের ভ্রমণ সতর্কতা

বয়স বাড়লেও অনেকে ভ্রমণের আগ্রহ জিইয়ে রাখেন। আবার অনেকে এই বয়সেই পৃথিবীকে দেখার আকাঙ্ক্ষা বুকে লালন করেন। অবসর পেলেন তাই এবার তো দেখা যাবে। প্রবীণ হওয়ায় এবং ভ্রমণের উত্তেজনায় তারা কিছু বিষয় চুলে যান। বিষয়গুলো অবশ্য জানা প্রয়োজন। 

সার্ভিস বাছাই

আজকাল প্যাকেজ আকারে অনেক ট্যুর সার্ভিস খুঁজে পাওয়া যাবে। এসব ট্যুর সার্ভিস বাছাই করার ক্ষেত্রে সাবধান হতে হবে। প্রবীণদের জন্য বিশেষায়িত ব্যবস্থা আছে কিনা তা দেখতে হবে।

travel 2

টিকিটে তড়িঘড়ি নয়

ভ্রমণের আগে থেকেই টিকিট বুক করুন। প্রবীণ বয়সে টিকিট বুকের ক্ষেত্রে সাবধান হতে হবে। কারণ আজকাল এত সহজে টিকিট পাওয়া যায় না।

প্রয়োজনীয় ওষুধ রাখুন

ভ্রমণের সময় প্রয়োজনীয় রসদের পাশাপাশি পর্যাপ্ত ও জরুরি ওষুধ সঙ্গে নিন। আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ভ্রমণে যান।

travel

সময় ও পরিকল্পনা

সময়ানুবর্তিতা ও পরিকল্পনা প্রবীণ বয়সে ভ্রমণের অন্যতম শর্ত। এই একটি বিষয়ে কোনোভাবেই গাফিলতি করা চলবে না।