আরেচ্ছোতে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে গণ সংবর্ধনা

ইতালির কোসকানো অঞ্চলের অন্যতম বানিজ্যিক এলাকা আরেচ্ছোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে গণ সংবর্ধনা দিয়েছে ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। এ সময়  ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বাংলাদেশ, আরেচ্ছোর সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম রাজিবের নেতৃত্বে রাষ্ট্রদূত মো. শামীম আহসান কে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

স্থানীয় একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আরেজ্জোর সভাপতি রাসেল আহমেদ, পরিচালনা করেন এই সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ইনোকোমিক কাউন্সিলর আল আমিন, কমিউনিটি ব্যক্তিত্ব জালাল মিয়া, উপদেষ্টা আজিজুল হক, আসাদুজ্জামান লিটন, সিরাজ আলম, প্রবীণ ব্যক্তি মো. ফয়েজ, নারী ব্যবসায়ী স্মৃতি চৌধুরী । 

এ সময় আরেচ্ছোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবি উপস্থাপন করে রাষ্ট্রদূতকে একটি স্মারক লিপি প্রদান করেন। এছাড়া বক্তারা সেই অঞ্চলে বেড়ে ওঠা আগামী প্রজন্ম দের জন্যে বাংলা স্কুল ও একটি শহিদ মিনার নির্মাণ করার দাবী জানান। পাশাপাশি  বছরের শুরুতে নতুন বই বিতরণের উৎসব থেকেও বঞ্চিত আরেচ্ছোর শিশু কিশোররা যেন এই সুবিধা পায়  সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। 

এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কর্ম প্রতিভা ও সততার প্রশংসা করেন এবং প্রবাসীদের দাবী পূরণের সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। সেই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ও আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল আবছার, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি মো. রাকিব,  মো. নুর নবী, নোবেল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শেখ জুয়েল, শেখ লোকমান,  সদস্য রাসেল চৌধুরী, ব্যবসায়ী তোফাজ্জল হোসেন,  ডানিয়েলে গোয়ালদানি, উমার লেত্ত্রিও সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বাংলাদেশের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।