অনলাইনের কেনাকাটার আসক্তি নিয়ন্ত্রণে

আজকাল কেনাকাটার জন্য ঘরে বসেই সবকিছু করা সম্ভব। জিনিস যাই হোক না কেন, বাড়িতে বসেই সব কেনা যায়। আবার অনলাইনে কিছু না দেখে কিনে ঠকলেও নানাভাবে তা উসুল করা যায়। কিন্তু অনলাইনে একটানা কেনাকাটা এক ধরনের আসক্তিতে পরিণত হয়ে গেছে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এক্ষেত্রে কতটা জরুরি তা হয়তো অনেকেই বুঝে উঠতে পারেন না। এ আসক্তি নিয়ন্ত্রণ করতে যা করতে পারেন:

 অনলাইন

  • সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অনলাইন শপের পেজ আনফলো করে রাখুন। পরিকল্পনাহীনভাবে স্ক্রলিং করবেন না।
  • শপিং অ্যাপের ব্যবহার কমিয়ে দিন। এমনটি করলে আপনার ফোনে বিজ্ঞাপন কম আসবে।
  • কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড বা অনলাইন ওয়ালেট নয় বরং নগদ অর্থ দিয়ে পরিশোধ করুন।

অনলাইন

  • খরচের হিসেব রাখুন এবং পরিকল্পনা মেনে সব করুন।
  • টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন।
  • অনলাইনে কেনাকাটা নেশায় পরিণত হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।