কাতার বিশ্বকাপে খেলতে নামার আগেই ম্যানচেস্টার ইউনাইউটেড ছেড়েছিলেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নতুন ক্লাবে যোগদান নিয়ে চলছিল কানাঘুষা। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সোদি আরবের ক্লাব আল-নাসরে যোগদানের বিষয়টি। ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছিলো আল-নাসরের সঙ্গে আড়াই বছর মেয়াদে চুক্তি সম্পন্ন করেছে রোনালদো। তবে সেই খবর উড়িয়ে দিলেন আল নাসেরের প্রেসিডেন্ট মুসাল্লি আল মুয়াম্মার।
রোনালদোর সঙ্গে চুক্তির সম্পর্কে এক ভিডিও বার্তায় আল নাসেরের প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হলে হেসেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'রোনালদো কে? আমি তাকে চিনি না।' বর্তমানে রোনালদো তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে অনুশীলন করছেন।
এদিকে প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, ৭ কোটি ২০ লাখ ইউরোতে রোনালদো তার পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন। তবে এখন পর্যন্ত কোন পক্ষই এই বিষয়ে মুখ খোলেনি।