বাংলাদেশ-ভারত টেস্টসহ আজ টিভির পর্দায় যা দেখবেন

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন  পূরণ হয়নি টুর্নামেন্টজুড়ে চমক দেখানো মরক্কোর। টানা দ্বিতীয় ফাইনালে না যেতে পারার আফসোসে পুড়েছে ক্রোয়েশিয়াও। তবে শান্তনাস্বরূপ তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দু'দল।

এদিকে, ৫১৩ রানের বিশাল টার্গেট আর দুইদিন হাতে নিয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে আজ ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। 

চলুন এক নজরে দেখে আসা যাক ক্রীড়াপ্রেমীরা আজ টিভির পর্দায় কোন কোন খেলা উপভোগ করতে পারবেন।

ফুটবল

কাতার বিশ্বকাপ ২০২২

তৃতীয় স্থান নির্ধারণী
মরক্কো-ক্রোয়েশিয়া
রাত ৯টা
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস

ক্রিকেট

বাংলাদেশ-ভারত
চট্টগ্রাম টেস্ট (৪র্থ দিন)
সকাল ৯টা ৩০ মিনিট
টি স্পোর্টস ও গাজী টিভি

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
ব্রিসবেন টেস্ট (১ম দিন)
সকাল ৬ট ২০ মিনিট
সনি স্পোর্টস টেন ২

পাকিস্তান-ইংল্যান্ড
করাচি টেস্ট (১ম দিন)
বেলা ১১টা
সনি স্পোর্টস টেন ২

৪র্থ নারী টি-টোয়েন্টি
ভারত-অস্ট্রেলিয়া
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট 
স্টার স্পোর্টস ১