রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনি জানান, সকাল ১০টায় খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।