অস্ট্রেলিয়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন করেছে অস্ট্রেলিয়ার বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর)  বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিডনি শহরের ল্যাকাম্বার মল চত্বরে আয়োন করা হয়। 

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃকুদরত উল্লাহ লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি অস্ট্রেলিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এম এ ইউসুফ শামীম।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ, জিয়া ফোরামের সভাপতি ইন্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবাল, বিএনপি অস্ট্রেলিয়ার সহ সভাপতি কামরুল হাসান আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক উদযাপন কমিটির আহ্ববায়ক আব্দুস সামাদ শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, এস এম খালেদ, এম ডি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, প্রচার সম্পাদক গোলাম রাব্বী শুভ্র, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আনোয়ারুজ্জামান, জাসাস সদস্য সচিব মাহবুবুর রহমান।

এ উপলক্ষ্যে ল্যাকাম্বা উপশহরকে সজ্জিত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।