শচিনকে ছাড়িয়ে ১১ হাজারি ক্লাবে দ্রুততম কোহলি

পাকিস্তানের বিপক্ষে ৬৫ বল থেকে ৭৭ রান করেছেন বিরাট কোহলি। এর ফলে বিরাট শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ১১ হাজারি ক্লাবে দ্রুততম হিসেবে নাম লেখালেন তিনি।বিশ্বকাপে ভারতের এটি ছিল চতুর্থ ম্যাচ। আর কোহলির ক্যারিয়ারের ২২২তম ইনিংস। এই ম্যাচে মাঠে নামার আগে ১১ হাজারের মাইলফলক থেকে ৫৭ রান দূরে ছিলেন কোহলি। এই ম্যাচে ৭৭ রান করা কোহলি সেই মাইলফলক ছাড়িয়ে যান।

২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে শচিন টেন্ডুলকার ২৭৬ ইনিংস খেলে ১১ হাজার রানে পৌঁছান। ২২২ ইনিংসে সেই মাইলফলক স্পর্শ করে লিটল মাস্টারসেক ছাড়িয়ে গেলেন কোহলি। ভারতীয় লিটল মাস্টারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেই স্পর্শ করেছেন মাইলফলক। 

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ হাজারি ক্লাবে পৌঁছান কোহলি। ২০৫ ইনিংসে ওই মাইলফলক স্পর্শ করে তখনও শচিনকে টপকে যান কোহলি। আর ৮ হাজার ও ৯ হাজার রানের মাইলফলকে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে দ্রুততম হয়েছিলেন কোহলি।

শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ২০০৮ সালে ওয়ানডে অভিষেক হয় কোহলির। এ পর্যন্ত মোট ২৩০ ম্যাচে ২২২ ইনিংসে তিনি করেছেন ৪১টি সেঞ্চুরি ও ৫১টি হাফসেঞ্চুরি।

ইত্তেফাক/কেআই