বিশ্ব আর্চারিতে পদক জিতে রোমানের ইতিহাস

আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের রোমান সানা। এর আগে প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করেন তিনি। আজ রবিবার রিকার্ভের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির মাওরো নেসপলিসকে ৭-১ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেন তিনি। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে এটিই বাংলাদেশের প্রথম কোনো পদক জয়।  

নেদারল্যান্ডসে হুন্দাইতে হচ্ছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। যেখানে ছেলেদের ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার কিম উজিনকে ৬-৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন রোমান। এতে আগামী বছর জুনে টোকিওতে অলিম্পিক রিকার্ভে জায়গা করে নেন তিনি।

আরও পড়ুন : সরকার শুধু ভাবে নিজের পকেট ভরার কথা: ফখরুল

আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেভারিট নেসপলিসকে হারিয়ে জিতলেন পদক। প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা রোমান তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, প্রি-কোয়ার্টার ফাইনালে কোরিয়া এবং কোয়ার্টারে হল্যান্ডকে হারান। 

ইত্তেফাক/কেআই