ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস করতে নেমেই নতুন এক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সাকিব। টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় মমিনুলকে টপকে এখন হাবিবুল বাশার সুমনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন সাকিব।
ক্যারিয়ারে ১৮ টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন সুমন। আজ ভারতের বিপক্ষে টস করতে নেমেই সুমনের সমান ১৮ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক গড়লেন সাকিব। এর আগে চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দিয়ে মমিনুলের ১৭ ম্যাচ নেতৃত্ব দেওয়ার মাইলফলক ছুয়েছিলেন সাকিব।
টেস্টে হাবিবুলের নেতৃত্বে ১টিতে জয়, ১৩টিতে হার ও ৪টিতে ড্র করেছে বাংলাদেশ। আর সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত ৩টিতে জয় ও ১৪টি হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার অধীনে ৩৪ টেস্টে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে বাংলাদেশ।