বড়দিনে আপনার সাজ

এসেই গেলো বড়দিন। আর বড়দিনের পার্টি মানেই বড় আয়োজনের সাজ। তবে শীত যেভাবে পড়ছে সেভাবে বড় ধাঁচের সাজ করাটাও মুশকিল। সেক্ষেত্রে আনন্দ-উল্লাসে মেতে ওঠাটাই কি মূল লক্ষ্য হবে? অবশ্যই তা নয়। এই দিনেও জমিয়ে সাজগোজ করুন। সেক্ষেত্রে আমাদের এই কটি টিপস অনুসরণ করতেই পারেন -

চোখ সাজিয়ে তুলুন সযত্নে

বড়দিনে চোখ সাজিয়ে তুলুন বড় করে। চোখের নিচের দিকে আইশ্যাডো লাগান। তাতে আপনার চোখ বড় দেখাবে। গাঢ় কোনো রঙ বেছে নিন। তাহলে চোখ উজ্জ্বল দেখাবে। অনেকেই হয়তো আইশ্যাডোতে তুষ্ট হতে পারেন না। সেক্ষেত্রে আইশ্যাডোর ওপর বাম বা ভেসলিন লাগিয়ে নিন। চোখের নিচের ঐ অংশ চকচক করবে।

বড়দিন

ত্বকে চকচকে ভাব আনুন

মেকাপ করার পর ডাস্ট হাইলাইটারের বদলে ক্রিম জাতীয় হাইলাইটার ব্যবহার করুন। নাকের নিচে, কপালে, চোখের পাশে হাইলাইটার ব্যবহার করুন। এভাবে আলো পড়লে ত্বকের এসব অংশ চকচক করে সবার নজর কাড়বে। যদি ফাইন্ডেশন ব্যবহার করেন তাহলে ত্বকে ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন।

ভ্রু এর দিকেও মনোযোগ চাই

চোখ বড় করে সাজালেই কি হয়ে গেলো? ভ্রু এর কথা ভুলে গেলে কিন্তু হবে না। প্রথমে পেন্সিল দিয়ে ভ্রু এঁকে নিতে হবে। তারপর ব্রাশ দিয়ে দাগ সমানভাবে ছড়িয়ে দিন। আস্তেধিরে করুন। তাড়াহুড়োর কিছু নেই। ভ্রুতে কোনো জেল লাগালে চকচক করবে।

বড়দিন

ঠোঁট রাঙাতে

বড়দিনের সাজে হালকা রঙের লিপস্টিক লাগাতেই পারেন। এক্ষেত্রে হালকা গোলাপি ঘেঁষা ন্যুড রঙও ব্যবহার করতে পারেন। খুব চড়া সাজ নেওয়ার প্রয়োজন নেই। তবে আপনাকে এতক্ষণ যে সাজের কথা বললাম সেখানে হালকা লিপস্টিক ঝলমলে দেখাবে।