মুরাদনগরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক শনিবার (২৪ ডিসেম্বর) ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন। দৈনিক ইত্তেফাকের মুরাদনগর সংবাদদাতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর ওসি কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও ধামঘর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। 

muradnagar, cumilla pc 27-12-2022

আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ আবুল খায়ের, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, দৈনিক কুমিল্লার কথার স্টাফ রির্পোটার আহশান হাব্বি শামিম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মনির হোসাইন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি জালাল উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক ভোরের চেতনার স্টাফ রির্পেটার দুলাল আহম্মেদ, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এমএইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক কালজয়ীর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুল, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ইউনুস মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিনসহ অনেকে।