গতকাল ৫৭ বছরে পা দিলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বিশেষ দিনটি তাই বিশেষভাবেই পালিত হয়েছে। পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন উদযাপ করেছেন বিশেষ দিনটি।
জন্মদিনে সালমান খানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সির সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। অপেক্ষারত হাজারও ভক্তদের দেখা দিয়েছেন সালমান। হাত নেড়ে সবাইকে অবিভাদন জানিয়েছেন। সে সময় ভক্তদের এতটাই ভিড় হয় যে, শেষমেশ ভক্তদের সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের লাঠির ভয়ে কেউ জুতা ফেলে, আবার কেউ সঙ্গে নিয়ে আশা জিনিসপত্র ফেলে পালাচ্ছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অধিকাংশ ভক্তই মনে করছেন পুলিশের লাঠি চার্জ একেবারেই ঠিক হয়নি এখানে। কারণ ভক্তরা সালমানে ভালোবেসেই এসেছে। আরেক নেটিজেনের মন্তব্য, ‘সালমানের ভক্তরা সব পাগল!’
প্রতি জন্মদিনে সালমান তার ফার্মহাউজে চলে যান জন্মদিন পালন করতে। তবে এবার মুম্বাইতেই ছিলেন। আর সেকারণেই ভক্তদের এমন উন্মাদনা।