উইকেট ধরে খেলে ধীরগতিতে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ৮৬ রান। আজ সোমবার ইংল্যান্ডের টনটনে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দলীয় ৬ রানেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন হয়েছে। ব্যক্তিগত শূন্য রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। এখন আরেক ওপেনার এভিন লুইসের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন শাই হোপ।
শেষ চারে যাওয়ার আশা ধরে রাখতে দু’দলের জন্যই এটি বাঁচামরার লড়াই। প্রথম চার ম্যাচ থেকে একটি করে জয় নিয়ে দু’দলের অর্জনই তিন করে। তাই এই ম্যাচ হেরে গেলে কার্যত সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।
ইত্তেফাক/কেআই