বিপিএলে আসছেন রবিন দাস 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটরস ফ্র্যাঞ্চাইজি। রবিনকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করা হয়েছে ডমিনেটরস কর্তৃপক্ষ থেকেই।

বাংলাদেসশি বংশোদ্ভূত এই ক্রিকেটারের এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। গেলো মৌসুমে রয়্যাল লন্ডন কাপেও খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

রবিন দাসের পাশাপাশি ঢাকা ডমিনেটরস ফ্র্যাঞ্চাইজিটি বিদেশি হিসেবে শান মাসুদ, আহমেদ শেহজাদ আর চামিকা করূণারত্নের মতো পরীক্ষিত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন।

দেশিদের মধ্য থেকে ঢাকার জার্সি গায়ে মাঠ মাতাবেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার আর শরিফুল ইসলামরা। ডাকা ডমিনেটরস এই মৌসুমে কোচের দায়িত্ব তুলে দিয়েছেন কিংবদন্তি লঙ্কান পেসার চামিন্দা ভাসকে। 

আগামী ৬ জানুয়ারী (শুক্রবার) থেকে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। 

ঢাকা ডমিনেটরস স্কোয়াড:

দেশি: তাসকিন আহমেদ,মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

বিদেশি: চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা), শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান গানি (আফগানিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), সালমান এরশাদ (পাকিস্তান)।