বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন। নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে সিলেট। অন্যদিকে নিজদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ঢাকা।
তিনি ম্যাচের তিনটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে এখন পর্যন্ত এক ম্যাচ খেলে এক জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ঢাকা। এই ম্যাচ জিতে শীর্ষস্থান পোক্ত করতে চায় সিলেট। অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া ঢাকা ডমিনেটরস।
ঢাকা ডমিনেটরস: দিলশান মনোবিরা, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, নাসির হোসেন (অধিনায়ক), উসমান ঘানি, আরিফুল হক, মুক্তার আলি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন
সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ হারিস, তাওহিদ রিদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, আকবর আলি, মাশরাফি মুর্তাজা (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।