ভারত ও চীনের কাছে ঋণ কমানোর আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। গতকাল বুধবার (১১ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দনাল এ আহ্বান করেন। খবর বিবিসির।
তিনি বলেছেন, যত তাড়াতাড়ি তারা আমাদের আর্থিক নিশ্চয়তা দেবে, এটি উভয়ের জন্য ততো ভালো হবে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর বর্তমানে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে ধুকছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে।
বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া।
ভারত ও চীন বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ হ্রাস করতে আগ্রহী না হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শ্রীলঙ্কাকে ফান্ড দেবে না। তাই শ্রীলঙ্কার পক্ষ থেকে দেশ দুইটিকে এ আহ্বান জানানো হয়েছে।