হেলিকপ্টারে রিজওয়ানকে উড়িয়ে আনলো কুমিল্লা 

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাম লিখিয়েছেন পাকিস্তান জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তিনি। 

শনিবার (১৪ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে টসের ১০ মিনিট আগে কুমিল্লা দলে যোগ দিয়েছে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ঢাকা থেকে চট্টগ্রামে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় এই ব্যাটারকে। 

সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকায় নামেন রিজওয়ান। তার জন্য বিমানবন্দরেই হেলিকপ্টারের ব‌্যবস্থা করেছিল কুমিল্লা। সেখান থেকে খুব অল্প সময়েই চট্টগ্রামে উড়িয়ে আনা হয় রিজওয়ানকে।