আজ টিভির পর্দায় দেখবেন যেসব খেলা

বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ প্রথম মাঠে নামছে প্রথম চার ম্যাচেই চার জয় তুলে নিয়ে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ ঘরের মাঠে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। 

এদিকে, অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনও শুরু হচ্ছে আজ। চলুন এক নজরে দেখে আসা যাক ক্রীড়াপ্রেমীরা আজ টিভির পর্দায় কোন কোন খেলা উপভোগ করতে পারবেন। 

ক্রিকেট

বিপিএল

ঢাকা ডমিনেটরস-সিলেট স্ট্রাইকার্স
বেলা ১টা ৩০ মিনিট
নাগরিক টিভি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরয়ান্স
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
নাগরিক টিভি

অ-১৯ নারী বিশ্বকাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ২টা
র‍্যাবিটহোল ও আইসিসি

বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন স্টারস-ব্রিসবেন হিট
বেলা ২টা ১৫ মিনিট
সনি স্পোর্টস টেন ১

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন

১ম রাউন্ড
ভোর ৬টা
সনি স্পোর্টস টেন ২ ও ৫