বিপিএলে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে উড়ন্ত ফর্মে রয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। উড়ন্ত সেই সিলেটের জয়রথ থামাতে তাদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টরিয়ান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্তহম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠা সিলেটের সামনে যেন দাঁড়াতেই পারছে না কোনো দল। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, সব বিভাগেই দুর্দান্ত খেলা উপহার দিয়ে বিপিএলের পয়েন্ট টেবইলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে মাশরাফি-মুশফিকদের নিয়ে গড়া সিলেট।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থা বেশ নাজুক। টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচে এসে এবারের বিপিএলে প্রথম জয়ের দেলহা পেয়েছে ইমরুল কায়েসের দল। তইন হারের ভেতর সিলেটের বিপক্ষেও ঢাকা পর্বে হারের মুখ দেখতে হয়েছিলো কুমিল্লাকে।
এবার চট্টগ্রাম পর্বে সিলেটের বিপক্ষে আগের হারের প্রতিশোধ নিইয়েই তাদের জয়রথ থামানোর পাশাপাশি নিজেদেরকে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে কুমিল্লা। অন্যদিকে, সিলেট চাই নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে টানা ছয় ম্যাচেই জয় তুলে নিতে। এছাড়া জয় সঙ্গে নিয়েই নিজেদের মাটিতে পরের পর্বে যেতে চাইবে সিলেট স্ট্রাইকার্স।
সিলেট একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রুবেল হোসেন, শরিফুল্লাহ।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লস, জাকের আলি, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, হাসান আলি, মুকিদুল ইসলাম মুগ্ধ।