শীতার্ত মানুষের মাঝে ডিবি প্রধানের শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমণ্ডিসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ২ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

2

এসময় ডিবি প্রধান বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টায় যদি মানুষের সামান্য উপকার হয় তাতেই আমাদের সার্থকতা। শুধু আমরাই না, সমাজের সকল মানুষেরই উচিৎ এই মানুষের পাশে দাঁড়ানো।

4

এসময় রাজধানীর বিভিন্ন বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।