গণমাধ্যমকর্মী রিফাতের মায়ের ইন্তেকাল

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ইফতেয়ার রিফাতের মা হোসনে আরা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। 

বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা মাসুক হৃদয় ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। 

প্রয়াত হোসনে আরা বেগম শহরের কান্দিপাড়া এলাকার আবু জাহিদের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, তিন মেয়ে, দুই ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বৃহস্পতিবার আছর নামাজের পর শহরের কান্দিপাড়িস্থ মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

গণমাধ্যমকর্মী রিফাতের মায়ের মৃত্যুতে সাহিত্য একাডেমির সভিাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য ইফতেয়ার রিফাত ইত্তেফাক অনলাইনে ট্রেইনি রিপোর্টার হিসেবে কিছুদিন কাজ করেন। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন।